More

    নেছারাবাদে প্রশ্নের উত্তর তৈরি করার সময় দুই শিক্ষককে হাতেনাতে আটক করেন ইউএনও

    অবশ্যই পরুন

    নেছারাবাদ উপজেলার গনমান সোহাগদল সালেহিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের জনৈক পরীক্ষার্থীর প্রশ্নপত্র নিয়ে সমাধান তৈরি করার সময় দুই শিক্ষককে হাতেনাতে আটক করেন ইউএনও মনিরুজ্জামান ।

    আটককৃতরা হলেন হানিফিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো আকবর হোসেন ও পাটিকেলবাড়ি দরগা শরীফ দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি আরবি বিভাগের শিক্ষক মো, আব্দুল হান্নান।

    ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ফিকা বিষয়ের পরীক্ষা শুরু হলে ওই দুই শিক্ষক একজন ছাত্রীর প্রশ্নপত্র মোবাইলে ধারণ করে পাশের একটি বাড়িতে বসে সমাধান (প্রশ্নের উত্তর) তৈরি করছিলেন। এ সময় কেন্দ্র পরিদর্শনে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দুই শিক্ষককে হাতেনাতে আটক করে পুলিশে দেন।

    পরে কেন্দ্র সচিব মাওলানা মশিউর রহমান বাদী হয়ে দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। নেছারাবাদ থানার ওসি মো: গোলাম সরোয়ার জানান, এ বিষয়ে কেন্দ্র সচিব মো: মশিউর রহমান বাদী হয়ে থানায় মামলা করছেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন ওই শিক্ষকরা নৈতিকতা বিবর্জিত কাজ করায় তাদের আইনের আওতায় আনা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Powbet Casino: Il Battito delle Vittorie Rapide e dell’Emozione Immediata

    Per i giocatori che prosperano con adrenalina e risultati veloci, Powbet Casino offre un campo da gioco che fa...