More

    সাইফুদ্দিনকে দলে না নেওয়ার কারণ জানালেন শান্ত

    অবশ্যই পরুন

    ইনজুরি থেকে ফিরে সদ্য শেষ হওয়া বিপিএলে দারুণ পারফর্ম করেছেন মোহাম্মাদ সাইফুদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে চোটের কারণে ছিটকে গেছেন স্পিনার আলিস আল ইসলাম। আলিসের জায়গায় সাইফুদ্দিনকে নেওয়া হতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছিলো। কিন্তু দলে ডাক পেয়েছেন ব্যাটার জাকের আলি অনিক। সাইফুদ্দিনকে দলে না নেওয়ার কারণ জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

    সোমবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ। তার আগে রোববার (৩ মার্চ) সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সেখানে তিনি বলেন, ‘আমাদের পর্যাপ্ত স্পিনার আছে। রিশাদ খুব ভাল বল করেছে। ব্যাটার জাকের আলিকে নেওয়ার কারণ আমার মনে হয়েছে দলে মিডল অর্ডার ব্যাটার দরকার। নির্বাচক, কোচ সবারই মনে হয়েছে আরেকটা মিডল অর্ডার ব্যাটার দরকার। সেই কারণেই জাকেরকে ইনক্লুড করা।’

    সাইফুদ্দিনকে দলে না নেওয়া প্রসঙ্গে শান্ত আরও বলেন, ‘সাইফুদ্দিনের ব্যাপার যেটা মনে হয় ইনজুরি থেকে আসার পর খুব ভালোভাবে ফিরেছে। তবে ইনজুরি থেকে আসার পর এরকম একটা সিরিজ খেলা আমাদের ফিজিও যারাই ছিলেন সবার মনে হয়েছে এটা ঝুঁকিপূর্ণ হবে। আশা করছি এরকম (পারফরম্যান্স) চালিয়ে যাবে, সামনে ডিপিএল আছে। তাহলে সুযোগ থাকবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...