More

    প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে বাগদাদ শরীফের মোতাওয়াল্লী শেখ খালিদের ঢাকা ত্যাগ

    অবশ্যই পরুন

    বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে দেশে ফিরে গেলেন ইরাকের বাগদাদ শরীফের বর্তমান মোতাওয়াল্লী হজরত শেখ খালিদ আব্দুল কাদের মনসুর আল জিলানী (রা:)।

    ভারতের পশ্চিম বঙ্গের মেদিনীপুর দরবার শরীফের শাজ্জাদানশীন হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা: জি: আ:) এবং আঞ্জুমান কাদেরিয়া রাজবাড়ি জেলার দৌলতদিয়া মাদ্রাসাতু-সাবি-ইল-হাসান পরিদর্শনসহ জুম্মার নামাজ আদায় করেছেন।

    মোতাওয়াল্লী হজরত শেখ খালিদ আব্দুল কাদের মনসুর আল জিলানী (রা:) রবিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা: জি: আ:) এর আমন্ত্রণে নৈশ ভোজে যোগদান করেন।

    বাংলাদেশে অবস্থানকালে শুক্রবার তিনি কল্যাণপুরের খানকাপাকে জুম্মার নামাজ আদায় করেন এবং শনিবার রাজবাড়ী জেলার দৌলতদিয়া মাদ্রাসাতু-সাবি-ইল-হাসান পরিদর্শন করেন।

    হযরত শেখ খালিদ আব্দুল কাদের মনসুর আল জিলানীকে (রা:) ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিদায় জানান সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা: জি: আ:), বিচারপতি মো. রেজাউল হক, জিয়াউল জামাল আবু সোয়াইদ সিদ্দিকীসহ আঞ্জুমানের কাদেরিয়া বাংলাদেশ এর সদস্যবৃন্দ বিদায় জানান। সোমবার দিবাগত রাতে তিনি ঢাকা ত্যাগ করে বাগদাদ ফিরে যান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Султан казино: Виртуальный мир азартных игр

    Султан казино: Виртуальный мир азартных игр Султан казино — это одно из самых популярных онлайн-казино в Казахстане, которое предлагает игрокам...