More

    পাথরঘাটায় যুবককে গাছে বেঁধে নির্যাতন, বিচার দাবিতে মানববন্ধন 

    অবশ্যই পরুন

    বরগুনার পাথরঘাটায় এক যুবককে তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদে বিচার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। সোমবার (১১ মার্চ) সকাল দশটার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা বাজার এলাকায় শতাধিক নারী-পুরুষ মানববন্ধন করে ঘটনায় জড়িতদের বিচার দাবি জানান।

    এর আগে রোববার (৩ মার্চ) রাত নয়টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই যুবক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ওই যুবকের নাম কাউসার আহমেদ সিফাত (২২)। উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার মৃত অব. সেনা সদস্য সুলতান আহমেদ এর ছেলে।

    মানববন্ধনে বক্তারা বলেন,  রোববার (৩ মার্চ) রাত নয়টার দিকে কাউসার আহমেদ সিফাতকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে লাঠি ও স্টিলের পাইপ দিয়ে পিটিয়ে নির্মমভাবে নির্যাতন চালায় সলেমান গাজী(২৮), সলেমান মোল্লা(২৮) আব্দুর রহমান(৪৫) রহিম মোল্লা, বেল্লাল ও তার পিতা ইউসুফ ও রুবেল মৃধাসহ কয়েকজন। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

    এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সলেমান মোল্লার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তাব্য নেয়া সম্ভব হয়নি। কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম নাসির বলেন, এমন বর্বরোচিত ঘটনায় আমি হতবাক।

    খবর শোনার পরই থানা পুলিশকে অবগত করে হাসপাতালে ছুটে যাই এবং ওকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠাই। এ ঘটনার বিচার হওয়া উচিত। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating BC Game’s interface feels surprisingly effortless for newcomers

    Exploring the User-Friendly Design of BC Game for New Players Why BC Game Stands Out in User Experience When stepping into...