More

    পায়রা বন্দরের আন্ধারমানিক নদীর উপর ৪ লেন ব্রিজের পাইলিং কাজ শুরু

    অবশ্যই পরুন

    পায়রা বন্দরের আন্ধারমানিক নদীর উপর নির্মিতব্য ১১৮০ মিটার দৈর্ঘ্য ৪ লেন ব্রিজের পাইলিং কাজ শুরু হয়েছে । পায়রা বন্দর কতৃর্পক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরি, বিএন এ ব্রিজের পাইলিং কাজের উদ্বোধন করেন সোমবার (১১ মার্চ) দুপুরে।

    পায়রা বন্দর সূত্রে জানা গেছে, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্টিটিউশন কর্পোরেশন (সিসিইসিসি) এর সাথে ব্রিজটি নির্মাণ কাজের লক্ষ্যে চুক্তি সম্পাদিত হয়েছে।

    বন্দরের সাথে ৬ লেন রাস্তার সাথে সংযুক্ত ব্রিজটি নির্মিাণ হলে ব্রিজটির মাধ্যমে ঢাকা— কুয়াকাটা মহাসড়কের সাথে পায়রা বন্দরের সরাসরি সংযোগ স্থাপিত হবে এবং পায়রা বন্দরের আমদানি—রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজতর হবে। এছাড়াও বন্দরের বাণিজ্যিক কার্যক্রমে ব্যাপক গতি সঞ্চার হবে।

    প্রায় সাড়ে নয়শত কোটি টাকা ব্যয় ব্রিজটির আগামী ফেব্রুয়ারি ২০২৬ সালের এর মধ্যে ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। আন্ধারমানিক নদীর নাব্যতা এবং উক্ত নদীতে সার্বক্ষণিক জাহাজ এবং লঞ্চ সমূহ চলাচলের জন্যে বিবেচনা করে ব্রিজটি অতিরিক্ত ডোজ পদ্ধতিতে মাত্র ২ টি পিলার স্থাপনের মাধ্যমে এটি নির্মাণ করা হবে।

    কোরিয়ান পরামর্শক প্রতিষ্ঠানের প্রত্যক্ষ তত্ত্ধসঢ়;ব্যবধানে এটি একটি অত্যন্ত দৃষ্টি নন্দন ও আইকনিক ব্রিজ হবে বলে আশা করা হচ্ছে । ব্রিজের পাইলিং কাজের উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, পায়রা বন্দরের পিডি (ডিআইএসএফ) ক্যাপ্টেন মনিরুজ্জামান, চিফ হাড্রোগ্রাফার কমান্ডার মাহমুদুল হাসান খান,

    পরিচালক ট্র্যাফিক মো.আতিকুল ইসলাম, পরিচালক বোর্ড আব্বাস উদ্দীন, পিডি (পিপিএফটি) মো. নাসির উদ্দীন, হারবার মাস্টার ক্যাপ্টেন শরিফুর রহমানসহ পায়রা বন্দরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পরামর্শক প্রতিষ্ঠানের ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navegar en casino argentina online nunca fue tan sencillo y rápido

    La navegación en casino argentina online se simplifica con interfaces claras y tiempos de carga rápidos, facilitando una experiencia fluida que invita a seguir explorando opciones.