More

    কালকিনিতে ভোক্তা-অধিকারের অভিযানে ৩টি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে ৩টি দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার দুপুরে কালকিনি বাজার ও ভূরঘাটা (মজিদবাড়ী) বাজারের তিনটি দোকানে বিক্রির জন্য রাখা পণ্যে মূল্য তালিকা না থাকা ও প্রতিশ্রুতি সেবা যথাযথ ভাবে না দেওয়ার কারণে এসব জরিমানা করা হয়।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস নেতৃত্বে এবং কালকিনি থানার সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিসমিল্লাহ ফল ভাণ্ডার কে ৫ হাজার, আনোয়ার স্টোর কে ৫হাজার ও আদর্শ ফল ঘরকে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারা অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...