More

    গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চার নারীসহ নিহত ৫

    অবশ্যই পরুন

    গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ নারীসহ ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে ।

    এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী গ্লোবাল পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও টেকেরহাটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ড্রাইভার ও ৪ নারী নিহত হন এবং ৩ জন আহত হন ।

    নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে । তিনি হলেন ঢাকার পল্লবী এলাকার সালমা জামান (৩৫)। অপর নিহতদের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে।

    খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করেন। ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই নোমান ও মাদারীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...