More

    পাথরঘাটায় ছাত্র আন্দোলনের সভাপতি জামাল সাধারণ সম্পাদক আল আমিন

    অবশ্যই পরুন

    বরগুনার পাথরঘাটায় ২০২৪ইং সালের ইসলামি ছাত্র আন্দোলন পাথরঘাটা উপজেলা শাখার নতুন কমিটি গঠন সম্পন্ন।

    ২০ মার্চ রোজ বুধবার বাদ আসর উপজেলা আইএবি কার্যালয়ে উপজেলা সভাপতি মুহাম্মদ জামাল হুসাইন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম আল আমিন এর সঞ্চালনায় ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার ২০২৪ ঈসায়ী সেশনের নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।

    এতে সভাপতি হিসেবে মুহাম্মাদ জামাল হোসাইন সহ-সভাপতি হিসেবে এম মাহমুদুল হাসান জাকারিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে এইচ এম আল আমিন এর নাম গত ১০ ই মার্চ জেলা সভাপতি ঘোষণা করেন।

    আজকে নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মুহা শওকত প্রশিক্ষণ সম্পাদক মুহা. ইমাম হাসান, দাওয়াহ সম্পাদক মুহা. আব্দুল্লাহ আল ফাহাদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক এইচ এম ইয়াসিন আরাফাত, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মিরাজ খাঁন, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহা. তাহসিন, কওমি মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ নুরুল্লাহ,

    আলিয়া মাদ্রাসা সম্পাদক, মুহা. ইব্রাহিম মুন্সি, কলেজ সম্পাদক মুহা আহাদুল ইসলাম ষ্কুল সম্পাদক মুহা. জুবায়ের আদনান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এইচ এম তাইজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আবির হাসান এর নাম ঘোষণা করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদে অভিযান, ডিলারকে জরিমানা

    ; রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত...