More

    পটুয়াখালীতে ডাল ক্ষেতে বিষ প্রয়োগ, শতাধিক কবুতরসহ বন্যপাখির মৃত্যু

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ডাল ক্ষেতে বিষ প্রয়োগের ফলে ৫ শতাধিক কবুতরসহ অগনিত বন্যপাখির মৃত্যু হয়েছে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার প্রায় অর্ধশতাধিক কবুতর খামারি।

    শনি ও রোববার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    ওই এলাকার কৃষক মেহেদী শেখ তার ক্ষেতে বিষ প্রয়োগের ফলে এসব পাখির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। গত বছরও ওই এলাকার কৃষি ক্ষেতে বিষ প্রয়োগের ফলে বেশ কিছু কবুতর মারা পড়েছে বলে স্থানীয়রা জানান। এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য ও বন বিভাগের কর্মকর্তারা।

    ভুক্তভোগী খামারি মেসকাত মিয়া জানান, আমি সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজে অনার্সে পড়ি। পাশাপাশি বেশ কিছু কবুতর পালন করি। শনিবার সকালে প্রায় ৪২টা কবুতর আমার খামার থেকে ছেড়ে দেই। দুপুর বারোটার দিকে বাড়ি এসে দেখি ২২টা কবুতর মারা গেছে।

    আমার বাড়ির পেছনে ডাল চাষ করেছেন মেহদী শেখ। তিনি ক্ষেতে ধানের সঙ্গে বিষ মিশিয়ে ছিটিয়ে দিয়েছেন। যাতে কোন পাখি বা কবুতর ক্ষেতে না বসে। তার ক্ষেত থেকে কবুতর বাড়িতে আসার পরই মৃত্যু হয়। শুধু আমার কবুতরই নয় এই এলাকার অনেক কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখির মৃত্যু হয়েছে।

    কলাপাড়া বন বিভাগের সদস্য নীলগঞ্জ ইউনিয়নের দায়িত্বে থাকা কামরুল আলম জানান, আমরা এখানে এসে জানতে পেরেছি বেশ কয়েকজন খামারির কবুতর মারা গেছে। এছাড়া কিছু বন্য পাখিরও মৃত্যু হয়েছে। ডাল ক্ষেতে বিষ প্রয়োগের ফলে এসব পাখির মৃত্যু হয়েছে এবং একজন কৃষককে অভিযুক্ত করেছেন এই এলাকার খামারিরা। আমরা আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Verifizierung wird wichtig, damit selbige Orientierung ein Zocker dahinter beschutzen oder Bauernfangerei dahinter zerrutten

    Slots hatten immer wieder einfache Managen ferner rasche Runden, vollkommen zu handen Bonusaktionen. Unseriose Ernahrer eignen aber und abermal...