More

    বরিশালে মসজিদের ইমামের বেতনের মাসিক টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ৪ 

    অবশ্যই পরুন

    বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মসজিদের ইমামের জন্য কালেকশনের টাকা নিয়ে বিরোধের জেরে ৪ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের মুসুল্লিরা। আহতদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) আছরের নামাজের সময় কাজিরহাট থানার লতা ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের আলিখার হাট মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, শুক্রবার জুমার নামাজের আগে আলিখার হাট মসজিদের ইমামের বেতনের মাসিক টাকা কালেকশনের জন্য সিরাজ বেপারীর নিকট যায় কমিটির সদস্য বাহাউদ্দীন মিয়ার ভাতিজা রাকিব মিয়া। তখন সিরাজ বেপারী রাকিবকে টাকা না দিয়ে মারধর করে। পরে মারধরের বিষয়টি নিয়ে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেলে আছরের নামাজের পূর্বে ধারালো অস্ত্র সহকারে সিরাজ বেপারী তার মেয়েজামাই নয়ন ও মাইনুলসহ ১০ থেকে ১২ জনকে নিয়ে ইমামের টাকা কালেকশনে বের হন। এ সময় তারা রাকিবের বাড়িতে হামলা করে রাকিবের বাবা গিয়াস উদ্দিন মিয়া (৬০), চাচা বাহাউদ্দীন মিয়া (৫৫), রাকিবের বড়ভাই বজলু মিয়া (৩৫) এবং রাকিব মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে।

    পরে স্থানীয়রা আহত ৪ জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বজলু মিয়ার অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেছেন।

    আহত বাহাউদ্দীন মিয়া সাংবাদিকদের জানান, সিরাজ বেপারীর কাছে রাকিব মসজিদের ইমামের মাসিক বেতনের ধার্যকৃত টাকা কালেকশন করতে যায়। এ সময় সিরাজ বেপারী রাগারাগি করে বলে, ‘তোকে টাকা দেব কেন তুই কে। খয়রাতির ছেলে খয়রাত করতে নামছে’। এসব বলে গালিগালাজ করতে থাকলে রাকিব এর প্রতিবাদ জানায়। পরে তাকে মারধর করেন সিরাজ বেপারী। বিষয়টি ফয়সালা হওয়ার পর বিকেলে সিরাজ বেপারী তার ২ মেয়ের জামাতাদের নিয়ে আমাদের বাড়িতে হামলা করে আমাদের কুপিয়ে জখম করেছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Unul dintre cele mai mari avantaje la cazinouri bazate pe web a fi accesibilitatea

    Puteti revendica In mod corespunzator numeroase Twisting gratuite in loc de depunere cu un jocuri de noroc nou Teatru...