More

    কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে জাটকা শিকার থেকে বিরত জেলেদের বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

    শনিবার বেলা এগারোটায় চেয়ারম্যান হেদায়েদ উল্লাহ নিজে উপস্থিত থেকে চাল বিতরণে এ অনিয়ম করেন। এসময় অনেক নিবন্ধিত জেলে চাল না পেয়েও ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া ৮০ কেজির পরিবর্তে ৬৫ থেকে ৭৫ কেজি করে চাল দেয়া হয়েছে বলে অভিযোগ করেন জেলেরা।

    ডালবুগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জেলে আবু বক্কর সিদ্দিক জানান, আমাকে ৮০ কেজি চালের কথা বলে একটা ৫০ কেজি ও একটি ৩০ কেজির বস্তা দেয়া হয়েছে। বাড়ি গিয়ে মেপে দেখি দুই বস্তায় ৬৫ কেজি হয়েছে।

    ৭ নম্বর ওয়ার্ডের অপর জেলে জাকির হাওলাদার জানান, আমাকে ৮০ কেজির পরিবর্তে মাত্র ৩০ কেজি চাল দেয়া হয়েছে। এরকমের আমাদের অনেককেই কম দেয়া হয়েছে। একই এলাকার জেলে সাইদুল প্যাদার স্ত্রী খাদিজা জানান, আমার স্বামী বর্তমানে আলীপুরের আবুল কোম্পানির ট্রলারে সাগরে রয়েছে।

    সকাল থেকে এখানে এসে বসে আছি। শনিবার (আজ) আমাদের চাল দেয়াড় কথা ছিল। কিন্তু চেয়ারম্যান মেম্বার বলছে আমাদের নাকি চাল দেয়া হবেনা। এখানে অনেক মোটরসাইকেল চালক ও বড় লোকদের চাল দেয়া হয়েছে।

    যারা জেলে নয় মেম্বার চেয়ারম্যানের আত্মীয় স্বজনদেরও চাল দেয়া হয়েছে। এবিষয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত উল্লাহ জানান, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ বানোয়াট। আমাদের এবার শতভাগ চাল আসেনি। ৬৫ ভাগ জেলের নামে চাল আসছে।

    যারা প্রকৃত জেলে তাদেরই চাল দেয়া হচ্ছে। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, চাল বিতরণে অনিয়মের কোন সুযোগ নেই। কেউ অনিয়ম করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Levante bono sin tanque con el fin de casino eres giros gratuito para slots

    La limitacion de bonos sobre recepcion elimino la principal utensilio sobre adquisicion que operadores espanoles usaban historicamente, reduciendo competitividad...