More

    বগুড়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    অবশ্যই পরুন

    বগুড়ার সদর উপজেলায় বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে মোটর শ্রমিক নেতাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (০৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ফাইন হোসেন (৫০), বাসের ম্যানেজার হান্নান মিয়া এবং চেইন মাস্টার আলমগীর হোসেন। তারা তিনজনই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি বগুড়া থেকে নওগাঁ যাচ্ছিলো। পথিমধ্যে বগুড়া সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

    পরে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি কেটে হতাহতদের উদ্ধার করেন। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

    এদিকে দুর্ঘটনার কারণে বগুড়া-নওগাঁ সড়কে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

    বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। নারীসহ আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Even with the best intentions, traffic both get the top code completely wrong

    The newest boost is not difficult - like bits appear refined but circulate to you. While you are the...