More

    বরগুনায় ২২০ কেজি হরিণের মাংস উদ্ধার, আটক ৩

    অবশ্যই পরুন

    বরগুনায় ২২০ কেজি হরিণের মাংসসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (০৮ এপ্রিল) জেলার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পাথরঘাটা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

    জানা গেছে, সোমবার সকালে উপজেলার হরিনঘাটা ইকোপার্ক এলাকার বিষখালী কোস্টগার্ডের বিশেষ অভিযান চালিয়ে নদীতে একটি ইঞ্জিনচালিত একটি ট্রলার থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি হরিণের মাথা ও ২২০ কেজি মাংস উদ্ধার করা হয়।

    পরে উদ্ধারকৃত মাংস ও হরিণের মাথাসহ আটককৃতদের পাথরঘাটা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। আটকরা হলেন পাথরঘাটা উপজেলার চরদুয়ানী তাফালবাড়িয়ার ৮ নম্বর ওয়ার্ডের আলী হোসেনের ছেলে আফজাল হোসেন (৪৫), আব্দুল হকের ছেলে হারুন (৩৫), আব্দুল করিম হাওলাদারের ছেলে আব্দুল মান্নান (৫৫)।

    আটক আফজাল হোসেন জানান, গত পাঁচ দিন আগে পাথরঘাটার বলেশ্বর নদীতে মাছ শিকারের জন্য বের হন তারা। পরপর দুদিন মাছ না পেয়ে মাঝি আবুল বাশারের নির্দেশে সুন্দরবন প্রবেশ করে হরিণ শিকার করে তারা। সেখান থেকে দশটি হরিণ শিকার করে মাংস নিয়ে সোমবার সকালে বিষখালি নদী হয়ে পাথরঘাটার দিকে আসেন তারা। পরে কোস্টগার্ডের ধাওয়া খেয়ে রশিদ শিকদারের ছেলে আবুল বাসার মাঝি ও সাহাদাত হোসেন পালিয়ে যায়।

    পাথরঘাটা বিসিজি কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজ্জামান সাংবাদিকদের জানান, পাচার করার উদ্দেশ্যে একটি চক্র ট্রলারযোগে সুন্দরবন থেকে হরিণের মাংস নিয়ে বিষখালি নদী দিয়ে পাথরঘাটায় আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদীতে অবস্থান নেন তারা।

    সকাল ১০টার দিকে চোরাকারবারিরা কোস্ট গার্ড সদস্যদের দেখে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। পরে ধাওয়া করে হরিণঘাটা ইকোপার্কের দক্ষিণে বিষখালী নদী থেকে তিনটি হরিণের মাথা ও ২২০ কেজি মাংসসহ তাদের আটক করা হয়। এ সময় সাথে থাকা আরও দুজন কৌশলে পালিয়ে যায়।

    হরিণঘাটা বনবিভাগের বিট কর্মকর্তা আব্দুল হাই সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়া তিনটি মাথা ও ২২০ কেজি হরিণের মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। মাংসগুলো বিকেল পাঁচটায় আদালতের নির্দেশে মাটি চাপা দেয়া হয়েছে। এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating BC Game’s interface feels surprisingly effortless for newcomers

    Exploring the User-Friendly Design of BC Game for New Players Why BC Game Stands Out in User Experience When stepping into...