More

    পটুয়াখালীতে মাদক অভিযানে গিয়ে ৩ পুলিশ সদস্য আহত

    অবশ্যই পরুন

    পটুয়াখালীতে মাদক অভিযানে গিয়ে অস্ত্রের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার রাতে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে অভিযান চালাতে গিয়ে এ ঘটনার শিকার হন তারা। আহতরা হলেন— পটুয়াখালী গোয়েন্দা শাখায় কর্মরত এএসআই সাইদুর রহমান, কনেস্টবল তানভীর ও মাহাফুজ।

    যদিও ওই অভিযানে মাদক ব্যবসায়ী মো. রনি হাওলাদারকে (৩০) আটক করেছেন ডিবি। রনি ওই এলাকার রেজাউল হাওলাদার ওরফে মাসুদের ছেলে। এর আগেও ডিবির একটি অভিযানে রনিকে আটক করা হলেও তিনি হাতকড়া নিয়ে পালিয়ে যান।

    ঘটনার বরাত দিয়ে পটুয়াখালী গোয়েন্দা শাখার ওসি একেএম আজমল হুদা বলেন, দীর্ঘদিন থেকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে মাদক সরবরাহ করছেন রনি। পরিচয় গোপন করে রনির বিরুদ্ধে ডিবির কাছে এমন অভিযোগ করেন এলাকাবাসী। পরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সম্বিত রায়ের নেতৃত্বে উল্লেখিত ইউনিয়নে অভিযান চালান তারা।

    মঙ্গলবার গভীর রাতে ৩নং ওয়ার্ডস্থ বড়চত্রা এলাকার মো. হাবিবুর রহমানের বাড়ির সামনে রনিকে আটক করে দেহ তল্লাশি চালালে তার শরীর থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার হয়। আটকের পর রনির সঙ্গে থাকা হাতলযুক্ত সুইচ গিয়ার চাকু নিয়ে দায়িত্বরত পুলিশকে এলোপাতাড়ি আঘাত করে পালানোর চেষ্টা করেন।

    একপর্যায়ে রনি একটি পরিত্যক্ত জলাশয়ে ঝাঁপ দেন। ডিবির সদস্যরাও এ সময় ওই জলাশয়ে ঝাঁপ দিয়ে রনিকে আটক করেন। রনি পুলিশের হাত থেকে বাঁচতে ধস্তাধস্তিও করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spielen Sie sicher und intelligent: Ihr Leitfaden für Online-Glücksspiele

    InhaltVerantwortungsvoller Umgang mit Online-GlücksspielenBeliebte Online-Casinospiele entdeckenStrategien für erfolgreiche Wetten In der heutigen digitalen Welt haben Online-Glücksspiele einen festen Platz in...