More

    গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল শুরু

    অবশ্যই পরুন

    গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ২৭ এপ্রিল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মেলন কক্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ মে বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছের ভর্তি পরীক্ষা শেষ হবে

    গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন জানান, গুচ্ছভুক্ত বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল, মানবিক শাখা ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মে এবং বাণিজ্য শাখা ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ মে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ইউনিটের পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা এবং বাকি দুই ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    এর আগে, পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গত ২৯ জানুয়ারি শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলে। আবেদন ফি আগের মতোই এক হাজার ৫০০ টাকা ও বিশেষায়িত বিষয়ের জন্য অতিরিক্ত ৫০০ টাকা ফি দিতে হয়েছে। এ ছাড়াও আগামী ৩০ জুনের মধ্যে ভর্তি সংক্রান্ত সব কার্যক্রম শেষ করার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Into the previous months, Resorts World features pitched state lawmakers into guidelines which will take care of the brand new conflict with its favor

    That it location keeps over one,300 slot machines and various electronic dining table game. New gambling enterprise has more...