More

    বরগুনায় বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে কোপালো স্বামী

    অবশ্যই পরুন

    বরগুনার আমতলীতে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রী শাহনাজ বেগমকে (৩৫) হত্যার উদ্দেশে স্বামী মাহাতাব ও তার সহযোগীরা শরীরের ২৭ স্থানে ধারালো অস্ত্রের আঘাত করেছে।

    বুধবার গভীর রাতে আমতলী উপজেলার ঘোপখালী গ্রামে এ ঘটনা ঘটে। তিন সন্তানের জননী শাহনাজ বেগম উপজেলার ঘোপখালী গ্রামের মাহতাব হাওলাদারের স্ত্রী। জানা গেছে, স্ত্রী শাহনাজ বেগম গত মঙ্গলবার বাবা নান্না কাজীর বাড়িতে বেড়াতে যায়। এতে ক্ষিপ্ত হয় স্বামী মাহতাব।

    বুধবার গভীর রাতে ঘুমন্ত স্ত্রীকে স্বামী মাহাতাব ধারালো অস্ত্র দিয়ে মাথা, মুখমণ্ডল, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে ২৭টি কোপ দেয়। পরে মৃত্যু ভেবে ফেলে রাখে। খবর পেয়ে তার স্বজনরা থানায় খবর দেয়।

    পুলিশ এসে ঘাতক স্বামী মাহতাবকে আটক করে এবং গুরুতর আহত তার স্ত্রী শাহনাজকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক তাকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে।

    আহত শাহনাজের মামা নাশির হাওলাদার বলেন, আমার ভাগ্নি তার বাবার বাড়িতে বেড়াতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী মাহতার ও তার সহযোগীরা ঘুমন্ত আমার ভাগ্নিকে হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে মাথা, মুখমণ্ডল, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে ২৭টি কোপ দেয়। পরে মৃত্যু ভেবে ফেলে রাখে। আমরা এ ঘটনার শাস্তি দাবি করছি।

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. লুনা বিনতে হক বলেন, ওই নারীর মাথা, মুখমণ্ডল, হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

    আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাহাতাবকে আটক করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Canadian Bitcoin Casinos Without the Usual Hassle

    Exploring Bitcoin Casino Canada: A Smart Approach to Crypto Gaming Understanding the Rise of Bitcoin Casinos in Canada Canada’s gambling landscape...