More

    মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে মামুন আকন ( ৩০) নামের এক কাঠুরিয়া নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের সুন্দ্রা কালিকাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত মামুন ওই ইউনিয়নের পিপড়াখালী গ্রামের মৃত হাসেম আকনের ছেলে। তিনি পেশায় কাঠুরিয়া ছিলেন।

    নিহতের স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ঘটনার সময় নিহত মামুন গাছ ব্যবসায়ী সেন্টু ফকিরের ক্রয়কৃত গাছ কাটার জন্য ওই গ্রামে যায়। কিছু গাছ কাটার পরে একটি জামগাছের ডাল কাটতে গাছের উপরে ওঠে। এসময় তিনি হঠাৎ গাছের উপর থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। সাথে সাথে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

    মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, গাছ থেকে পড়ে মামুন আকনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...