More

    পাথরঘাটায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা সাইবার মামলা প্রতিবাদে মানববন্ধন

    অবশ্যই পরুন

    বরগুনার পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও আর টিভির পাথরঘাটা প্রতিনিধি তাওহীদুল ইসলাম শুভসহ পৃথক মামলায় পাথরঘাটার ৭ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল ১০ টার সময় পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শেখ রাসেল স্ক্যয়ারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

    মানববন্ধনে সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজের প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয় বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম কাকন, সাধারণ সম্পাদক আরিফ তৌহিদ, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, ইমাম হোসেন নাহিদ, নজমুল হক সেলিম, জাকির হোসেন খান, আমল তালুকদার প্রমুখ। মামলার আসামীরা হলেন,

    পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও আরটিভি পাথরঘাটা প্রতিনিধি তাওহীদুল ইসলাম শুভ, দৈনিক আলোকিত প্রতিদিন এর প্রতিনিধি জিয়াউল ইসলাম, দৈনিক সংবাদ পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি জাফর ইকবাল, দৈনিক মানবজমিন প্রতিনিধি জাকির হোসেন খান, আজকের পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি তারিকুল ইসলাম রাকিব, মোহনা টিভির প্রতিনিধি সুমন মোল্লা, কালবেলা প্রতিনিধি আল আমিন ফোরকান। মানববন্ধনে বক্তারা বলেন,

    পাথরঘাটা সদর ইউনিয়নের সদস্য শহিদুর রহমানের গরুতে প্রতিবেশী হানিফার জমির সুর্যমুখি ফুল খাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝামেলা হয়। এর পরে সাংবাদিক গিয়ে সংবাদ প্রচার করলে সেই সংবাদের সূত্র ধারে পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও আরটিভি প্রতিনিধি তাওহীদুল ইসলাম শুভ সাথে পূর্ব শত্রুতা থাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় তাওহীদুল ইসলাম শুভ ও আলোকিত প্রতিদিনের প্রতিনিধি জিয়াউল ইসলামসহ একাধিক লোকের বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানি করে আসছেন। শহিদুর রহমান একজন নারী লোভী এবং ভূমি দস্যু।

    সে নিজের চাচি শাশুড়ি ও ছাত্রের মাসহ একাধিক নারীকে বিয়ে করেছেন। তারা আরো বলেন, চরদুয়ানী উইনিয়েনের এক নারীকে সৌদি প্রবাসী আল মামুন তার এলাকার মনিরের স্ত্রীর উপরে কু-নজর পরে। পরে ওই নারীর স্বামীকে সৌদি নিয়ে নারীর সাথে মুঠোফোনে কু-প্রস্তাব দেয়। পরে ফাঁদে ফেলে তাকে একটি বাসায় এক মাস আটকে রেখে ধর্ষণ করে এবং দার স্বামী মনিরকে তালাক দিতে বলে। তালাক না দিলে শুরু হয় মামলা দিয়ে হয়রানি।

    এক পর্যায় ওই নারী সাংবাদিকদের কাছে এসে সংবাদ সম্মেলন করলে সেই সংবাদ সম্মেলন সূত্রধরে সাইবার ট্রাইবুনালে আজকের পত্রিকার প্রতিনিধি তারিকুল ইসলাম রাকিব, মোহনা টেলিভিশনের সুমন মোল্লা, কালবেলা আল আমিন ফোরকানের নামের সাংবাদিকদের মামলা করেন মামুন এর চাচাতো ভাই। এছাড়া বিভিন্ন সময় মানবজমিন প্রতিনিধি জাকির হোসেন খান, দৈনিক সংবাদ পত্রিকার জাফর ইকবালকে মামলা দিয়ে হয়রানি করে আসছেন সমাজের কিছু চরিত্রহীন, ভূমি দস্যু, ও নারী লোভীরা।

    তাদের মুখোশ উন্মোচন করায় আজ পাথরঘাটার সাংবাদিকরা সাইবার ট্রাইব্যুনালে মামলার মাধ্যমে হয়রানির শিকার হচ্ছে। এ সকল হয়রানি মুলক মিথ্যা মামলা প্রত্যাহারা এবং বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা বাতিলের দাবি জানানো হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating BC Game’s interface feels surprisingly effortless for newcomers

    Exploring the User-Friendly Design of BC Game for New Players Why BC Game Stands Out in User Experience When stepping into...