More

    বেতাগীতে গরমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঠান্ডা পানি ও শরবত বিতরণ

    অবশ্যই পরুন

    রোদ ও গরমে বরগুনার বেতাগীতে তৃষ্ণার্ত শ্রমজীবী ও পথচারীদের জন্য রাস্তায় রাস্তায় শরবত, ঠান্ডা পানি বিতরণ করছে বেতাগী উপজেলা প্রশাসন এর সহযোগিতায় স্থানীয় যুবকদের সংগঠন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি ও এনসিটিএফ বেতাগী।

    অব্যাহত তাপমাত্রায় জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়ায় বেতাগী পৌর শহরের টাউন ব্রিজসহ বিভিন্ন এলাকায় তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষের জন্য শনিবার (৪ মে) দুপুর ১২ থেকে ২ ঘটিকা পর্যন্ত প্রিয় ৫০০ শত মানুষ এর মাঝে শরবত, স্যালাইন পানি ও ঠান্ডা পানি বিতরণ করেন। শরবত বিতরণের উদ্বোধন করেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ।

    আয়োজকরা জানান, তারা আখের লাল চিনি, ট্যাং, কাগুজীলেবু, তোকমা, বিট লবণ এসব উপকরণ সম্বলিত ৫০০ লিটার শরবত বানিয়ে তা দিনমজুর, পথচারী, রিকশাচালক, ইজিবাইক চালক, ট্রাক চালক ও শিশুদের এই শরবত পান করান।

    শরবত বিতরণ বাস্তবায়ন করেন স্থানীয় যুবকদের সংগঠন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি সংগঠনের কার্যনির্বাহী কমিটি সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না, সদস্য মো: আরিফুল ইসলাম মান্না, মো সুমন মিয়া, মো: ইমাম, সাইফুল ইসলাম রিয়াজ, সুমাইয়া আক্তার, রাইসা সিকদার, মাইনুল ইসলাম তন্ময়, সিয়াম,সৌরভ জোমাদ্দার,তওহিদ হোসেন,আদিবা,জারিফ চৌধুরি ও মো: ইমন উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating BC Game’s interface feels surprisingly effortless for newcomers

    Exploring the User-Friendly Design of BC Game for New Players Why BC Game Stands Out in User Experience When stepping into...