More

    বগুড়ায় কেন্দ্রের বাইরে ব্যালট পেপার সরবরাহ, প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ২

    অবশ্যই পরুন

    বগুড়ার গাবতলী উপজেলায় বাইরে ব্যালট পেপার সরবরাহ করায় এক প্রিসাইডিং কর্মকর্তা ও এজেন্টকে আটক করেছে পুলিশ।বুধবার উপজেলার রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে গাবতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা জানান।

    আটককৃতরা হলেন— ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান হোসেন এবং আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জেলা পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবির পোলিং এজেন্ট ইমদাদুল হক।

    জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন চন্দ্র সাংবাদিকদের বলেন, প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান ও আনারস প্রতীকের এজেন্ট ইমদাদুল মিলে চেয়ারম্যান প্রার্থীর তিনশ, ভাইস চেয়ারম্যান প্রার্থীর তিনশ ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর তিনশ ব্যালট পেপার নিয়ে বাইরে আসেন এবং সিল মারেন।

    খবর পেয়ে ৫৯৯টি সিল মারা ব্যালট পেপার, ৯০০টি ব্যালটের মুরি এবং ৫০ হাজার টাকাসহ তাদের আটক করা হয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online ports are perfect fun playing, and some users delight in all of them simply for entertainment

    For folks who see our needed casinos on the internet right now, you might be to play free harbors...