More

    পটুয়াখালীতে বিএনপি নেতার বাড়িতে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ স্টিকার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতার বাসার গেইটে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ স্টিকার সাঁটিয়ে আলোচনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেলিন। বিষয়টা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা করছে সব শ্রেণি-পেশার মানুষ।

    এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ওই গেটের ছবি ভাইরাল হয়েছে। বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেলিন জানায়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তার দল বিএনপি সরকারের পাতানো নির্বাচনের ভোট বর্জন করেছে। কিন্তু এখানে উপজেলা নির্বাচন উপলক্ষে নিয়মিত বাসায় প্রার্থীদের সমর্থকরা ভিড় জমাচ্ছে।

    তাই আমি এই পন্থা অবলম্বন করেছি। বিএনপি নীতিগতভাবে এই সরকারের আমলে সব নির্বাচন বর্জন করেছে। এটা আমার প্রতিবাদের মাধ্যম। খুব দ্রুতই এই সরকারের পতন ঘটানোর জন্য বড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান বাউফল উপজেলার এই বিএনপি নেতা।

    পটুয়াখালী জেলার আটটি উপজেলায় এবার তিনধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বাউফল উপজেলায় ২য় ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ মে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Betify Casino Review – Slot Veloci, Azioni dal Vivo e Vincite Rapide

    Betify: Un Playground per Giocatori VelociBetify invita chi prospera di adrenalina e gratificazione istantanea. La piattaforma offre una vasta...