More

    বরগুনায় চাঁদা না দিলে বিধবা নারীকে হত্যার হুমকি

    অবশ্যই পরুন

    বরগুনার আমতলীতে ২০ হাজার টাকা চাঁদা না দিলে এক বিধবাকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ডালাচারা গ্রামের বিধবা লাইলি বেগম সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।

    লিখিত বক্তব্যে লাইলি বেগম বলেন, ‘আমার ছেলে বেল্লাল ভেকু মেশিন চালায়। ওই মেশিন চালিয়ে আমার সংসার পরিচালনা করতে হয়। ভেকু মেশিন চালাতে হলে স্থানীয় কাদের কাজীর ছেলে সন্ত্রাসী জসিম কাজী আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।’ তিনি বলেন, ‘আমি এ চাঁদা দিতে অস্বীকার করি।

    এতে ক্ষিপ্ত হয় জসিম কাজী আমাকে ও আমার ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তার ভয়ে আমি ঘর থেকে বের হতে পারছি না।’ তিনি আরো বলেন, ‘জসিম কাজী এলাকায় চিহিৃত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাকে চাঁদা না দিলে ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে হয়রানি করে।

    ’ তিনি পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। এ বিষয়ে জসিম কাজী বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’ তবে প্রাণনাশের হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

    আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Interfața 1win pune la încercare răbdarea sau agilitatea utilizatorului?

    Explorând dinamica interfeței 1win: provocare pentru răbdare sau agilitate? Cum se reflectă designul interfeței 1win asupra experienței utilizatorului? În lumea platformelor...