More

    কলাপাড়ায় কেন্দ্রীয় জগন্নাথ মন্দিরের প্রতিমা ফেলে উল্টে রেখে গেছে দুস্কৃতকারীরা

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় পৌরশহরের কেন্দ্রীয় জগন্নাথ আখড়া নাট মন্দিরের মনসা,কালী ও শীতলা এ তিনটি প্রতিমা ফেলে উল্টে রেখে গেছে দুস্কৃতকারীরা। মঙ্গলবার আনুমানিক বেলা ১১ টা থেকে দুপুরের মধ্যে কোন এক সময় কে বা কারা এমন কাজ করেছে তা কেউ বলতে পারছে না।

    ঘটনার পর হিন্দু সম্প্রদায়ের শতশত মানুষ ভীর করছে মন্দির আঙ্গিনায়। এ মন্দিরের এমন ঘটনা এই প্রথম বলে এলাকাবাসী জানিয়েছে। কলাপাড়া থানার ওসি মো.আলী আহমেদ জানান,ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে।

    এছাড়া বিকেলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ভাইস চেয়ারম্যান নারী শাহীনা পারভীন শিমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জগন্নাথ আখড়া নাট মন্দিরের পুরোহিত কালাচাঁদ চক্রবর্তী জানান, যারা এ ঘটনার সাথে জড়িত,তারা পরিকল্পিত ভাবে করছে।

    তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। এঘটনায় কলাপাড়া হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এর পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Ebendiese Anmeldung in die autoren sei das Einfache sache – eres sei schnell, wie geschmiert weiters vollumfanglich mobilfreundlich

    Um die Einzahlung as part of Spielbank Schleswig-Holstein zu tatigen, horen Diese einen einfacheren Schritten Aufsuchen Die leser muhelos unsre...