More

    উপজেলা পরিষদ নির্বাচন কালকিনিতে তৌফিকুজ্জামান শাহিন বিজয়ী

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৩৬ হাজার ১৯০।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুজ্জামান সরদার তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৯১৬ ভোট। মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৮টায় কালকিনি উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মোঃ আল মাহমুদ।

    এর আগে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। জানা গেছে, মঙ্গলবার কালিকনি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই/একটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোটগ্রহণ।

    এই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে কালকিনি উপজেলা পরিষদ গঠিত। যার ভোটার সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৬৫৪। এরমধ্যে পুরুষ ভোটার ৯৮ হাজার ৫৭২ জন ও নারী ভোটারের সংখ্যা ৯০ হাজার ৮১ জন। এছাড়া অন্যান্য ভোটারের রয়েছেন একজন।

    মোট ভোটকেন্দ্র ৭৩টি। ভোট গণনা শেষে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থী হিসেবে ২৪ হাজার ২৭৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌফিকুজ্জামান শাহিন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে ১৬ হাজার ৯৫৯ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরিফা আক্তার বিথী কলস প্রতীক নিয়ে ২৫ হাজার ৭১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

    কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মোঃ আল-মাহমুদ জানান, কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তৌফিকুজ্জামান শাহিন, ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরিফা আক্তার বিথী বিজয়ী হয়েছেন।

    ফলাফল গেজেট করতে মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনে পাঠানো হবে। পরে জনস্বার্থে তা প্রকাশ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    All the online game (apart from alive agent) is to explore arbitrary matter machines (RNGs) to make sure fairness

    All of the user on this page enjoys an indigenous apple's ios and you may Android application that have...