More

    কলাপাড়ায় এলজিইডি প্রকৌশলীকে আটকে চাঁদা দাবী, গ্রেফতার ১

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় এলজিইডি প্রকৌশলীকে আটকে চাঁদা দাবি ও তার কাছ থেকে ৩২ হাজার ৪ শত টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে টোকাই মিরাজ ওরফে কালা মিরাজ সহ তার সহযোগীদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।

    শুক্রবার রাতে টোকাই মিরাজের এক সহযোগী আনসার মুন্সী (৪০) কে পুলিশ গ্রেফতার করলেও গা ঢাকা দেয় টোকাই মিরাজ। সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া এলাকার নির্মাণাধীন একটি ভবনের নির্মাণ কাজ দেখে অফিসে ফেরার সময় কলাপাড়া এলজিইডি্র উপ—সহকারী প্রকৌশলী মো: আবুল হোসেনকে টোকাই মিরাজ ও তার দু্সহযোগী প্রকৌশলীকে আটকে গরুরহাট বাজার সংলগ্ন আন্ধারমানিক নদী পাড়ে নির্জন স্থানে নিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবী করে।

    এসময় চাঁদার দাবিতে তার পকেটে থাকা ২২ হাজার ৪ শত টাকা ছিনিয়ে নেয় তারা এবং তার মুঠো ফোনের বিক্যাশ থেকে ১০ হাজার টাকা সেন্ড করে নেয় টোকাই মিরাজ। এরপর সন্ত্রাসীরা তাদের দাবীকৃত অবশিষ্ট টাকা পরের দিন প্রদানের শর্তে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয় প্রকৌশলী আবুল হোসেনকে। ঘটনার পরই ভুক্তভোগী প্রকৌশলীর অভিযোগের ভিত্তিতে মাঠে নামে পুলিশ।

    আনসার মুন্সী নামের একজনকে গ্রেফতার করে। কলাপাড়া ইউএনও মো: রবিউল ইসলাম বলেন, এটি ন্যাক্কারজনক একটি ঘটনা। কোন ভাবেই এসব সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না। কালা মিরাজের নামে একাধিক মামলা রয়েছে। মিরাজ একজন চিহ্নিত সন্ত্রাসী।

    কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ বলেন, এ ঘটনায় প্রকৌশলী আবুল হোসেন থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই একজনকে গ্রেফতার করেছে। প্রধান অভিযুক্ত কালা মিরাজকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Pursue all of us to your social network getting surprise freebies and you will exclusive people situations

    LuckyLand are a legal U All of our greatest-level players discovered consideration service, early usage of the fresh games launches,...