More

    ত্রাণ নয়; টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টারের দাবি উপকূলবাসী

    অবশ্যই পরুন

    ত্রাণ নয়; টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টারের দাবি উপকূলবাসী ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ খালি গায়ে রং দিয়ে বুকের উপর লিখে ‘ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টার চাই’ এই দাবিতে মানববন্ধন করেছে বরগুনার উপকূলবাসী।

    বরগুনার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতৱা গ্রামের খাকদোন নদীর পাড়ে শতাধিক এলাকাবাসী ঘণ্টাব্যাপী মানববন্ধন অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সাগর উপকূলীয় বরগুনাবাসী প্রতিনিয়তই ঝড় জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে টিকে থাকি।

    প্রতিনিয়তই অব্যাহতভাবে ভাঙছে আমাদের উপকূলীয় বেড়িবাঁধ। আমাদের এই বেড়িবাঁধগুলো হচ্ছে এ অঞ্চলের জানমাল রক্ষাকবচ। অথচ এই বেড়িবাঁধগুলো কখনোই টেঁকসইভাবে সংস্কার করা হয় না। সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা থাকি প্রতিনিয়ত। আমরা কোন ত্রাণ চাই না।

    আমরা চাই টেকসই বেড়িবাঁধ। টেকসই বেড়িবাঁধ স্থাপিত হলে যত ঝড় বন্যা জলোচ্ছাস যাই-ই হোক না কেন আমরা অন্তত নিরাপদে বাঁচার নিশ্চয়তা পাব।

    মানববন্ধনে বক্তব্য রাখেন ২ নং গৌরচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. তানভীর আহম্মেদ সিদ্দিকী, গৌরীচন্না ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: রাসেল আকন, বরগুনা শহরের বিশিষ্ট ব্যবসায়ী সাগর জোমাদ্দার, আদর্শ গ্রামের সভাপতি জসিম উদ্দিন, ভূমিহীন ছিন্নমূল সমিতির সভাপতি মো: বশির আহম্মেদ ও জাপানি ব্র্যাকের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    While going to the when you look at the-individual area in Atlantic Urban area, you’ll be able to put from the crate

    But if you have fun with crypto entirely - and that i manage on crypto-amicable gambling enterprises - Wild...