More

    কলাপাড়ায় সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ

    অবশ্যই পরুন

    ঘূর্ণিঝড় রিমালের অজুহাতে পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। দীর্ঘ কয়েক বছর পর্যন্ত একের পর এক ঘর উঠিয়ে,সরকারি সম্পদ দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে।

    এ নিয়ে এলাকার সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর শেখকামাল সেতু টোলপ্লাজা সংলগ্ন সলিমপুর সরকারি খাস পুকুর পাড় চলছে দোকান ঘর নির্মাণ। এতে ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে গিয়ে দেখা যায়,সরকারি খাস পুকুরের দক্ষিণ পাড়ের পুব পশ্চিম দিকে পুরো জায়গা জুড়ে স্থানীয় প্রভাবশালী একটি মহল দখলের মহোৎসবে মেতেছে।

    এদের বিরুদ্ধে মুখ খোলার কেউ সাহস পাচ্ছেনা তাই তারা নির্বিকার । নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, বর্তমান সরকারের আমলে দখলদারা ক্ষমতার প্রভাব দেখিয়ে মুহূর্তেই পুরো পুকুর পাড় ভাগবাটোয়ারা করে অন্তত ১০ টি ঘর উঠিয়ে দখল করে নেয়।

    এরপর থেকে ওই ঘরগুলো ভাড়াদিয়ে তারা অর্থ হাতিয়েনেয়। এ ঘর গুলোর কারণে ওই পাড় থেকে মানুষের যাতায়াত অসুবিধা সহ পানি ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছে। এভাবে দখলের উৎসব চলতে থাকলে অচিরেই পুরো পুকুর পাড় দখল হয়ে সরকারি সম্পদ বেহাত হবে বলে আশঙ্কা প্রকাশ করছে স্থানীয়রা।

    এ বিষয়ে সোহেল খলিফা বলেন ঘূর্ণিঝড় রিমালে দোকান ঘরটি ভেঙে যায়। এ জন্য দোকান ঘর ঠিক করছি। সরকারি জমিতে কেন দোকান ঘর তুলেছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।

    এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ বলেন, বিষয়টি আমরা অবগত নই। ঘটনাস্থলে লোক পাঠানো হচ্ছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    A newcomer’s glance at online casino navigation that keeps things surprisingly simple

    Navigating an online casino can feel daunting at first, yet many platforms offer straightforward layouts that ease newcomers into the experience without overwhelming complexity.