More

    ভেজাল ওষুধ বিক্রির দায়ে কালকিনিতে একজনের কারাদণ্ড

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন কোম্পানীর ভেজাল ওষুধ বিক্রির অপরাধে একজনকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কালকিনি থানা পুলিশ পরিদর্শক মারগুব তৌহিদের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল উপজেলার কালাই সরদারের চর এলাকায় অভিযান পরিচালনা করে ভেজাল ওষুধসহ একজনকে আটক করেন।

    আটককৃত আব্দুল কাইয়ুম (৩৪) কালকিনি উপজেলার ডিগ্রিরচর এলাকার আব্দুর রবের ছেলে। পরে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল ওষুধসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

    এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, ভেজাল ওষুধ বিক্রির দায়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।

    পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spielspaß ohne Umwege dank klarer Menüführung in Krypto-Casinos

    Krypto-Casinos bieten durch ihre übersichtlichen Menüs einen schnellen Zugang zu Spielen, der besonders für Einsteiger den Einstieg erleichtert und den Fokus auf den Spielspaß legt.