More

    পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে নতুনদের আধিপত্য

    অবশ্যই পরুন

    ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ঘূর্ণিঝড় রিমালে স্থগিত হওয়া পাথরঘাটার নির্বাচন রবিবার (৯ জুন) অনুষ্ঠিত হয়েছে। দিনভর উপজেলার ৫৯ টি কেন্দ্রে নির্বাচন শেষে এই উপজেলার নেতৃত্বে দেখা মিলেছে নতুন তিন মুখের।

    উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা কবিরকে হারিয়ে নির্বাচিত হয়েছেন এনামুল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন কে হারিয়ে নির্বাচিত হয়েছেন নাজমুন্নাহার পাপড়ি, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ মো. নাজেস আফরোজ। নবনির্বাচিত এই তিন প্রার্থী এবারই প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

    রবিবার (০৯ জুন)রাত ১০টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা দিলিপ কুমার হাওলাদার ঘোষিত ফলাফল অনুযায়ী, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলাপরিষদের সাবেক সদস্য এনামুল হোসাইন দোয়াত কলম প্রতীক নিয়ে ২৪ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর আফরোজ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২২৯ ভোট। এছাড়া বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩২৪ ভোট, রফিকুল ইসলাম রিপন মোল্লা আনারস প্রতীকে পেয়েছেন দুই হাজার ৬০০ ভোট, হাফিজুর রহমান সোহাগ ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৭৭৪ ভোট, আকন সহিদ চিংড়ী প্রতীকে ৭২৩ ভোট এবং হেমায়েত হোসেন ভুট্টো হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৩১৭ ভোট।

    ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে ২৯ হাজার ৭২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দ মো: নাজেস আফরোজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: শওকত হাচান রমিম মাইক প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৫ হাজার ১৫৪। এছাড়া জামাল আহমেদ উড়ো জাহাজ প্রতীকে ৫ হাজার ৯৫১ ভোট, রেজাউল করিম রাজা তালা প্রতীকে ৬ হাজার ৮১৫ ভোট, জাহিদ হাসান বই প্রতীকে ১ হাজার ছয় ভোট পেয়েছেন।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯ হাজার ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের নাজমুন্নাহার পাপড়ি মল্লীক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান কলস প্রতীকের ফাতিমা পারভীন পেয়েছেন ১৪ হাজার ২৫২ ভোট। এছাড়া ফারজানা হাস প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪৩৩ ভোট, নীলু রানী প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৩৭৫ ভোট।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winnit Casino – Quick‑Hit Slots voor Directe Spanning

    Winnit Casino is de go‑to plek voor spelers die verlangen naar snelle, energieke gaming-momenten. Of je nu in de...