More

    কালকিনি পৌরসভার ৫৩ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনি পৌরসভার ২৮তম বাজেট অধিবেশনে ২০২৪-২০২৫ইং অর্থবছরের জন্য ৫৩ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালে পৌরসভার মিলনায়তনে এলাকার সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে পৌর মেয়র এসএম হানিফ এ বাজেট ঘোষণা করেন।

    বুধবার বিকালে পৌরসভা এ বাজেট ঘোষণার তথ্য নিশ্চিত করা হয়। ঘোষিত এ বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকা, কর্মচারীর বেতন বৃদ্ধি ও সাহায্য মুঞ্জুরী ধরা হয় ২২ লাখ টাকা, উন্নয়ন সহায়তা তহবিল এডিবি ২ কোটি টাকা, বিশেষ উন্নয়ন তহবিল প্রজেক্ট ৪৭ কোটি টাকা,

    অপ্রত্যাশিত আয় ৫৩ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা, সর্বমোট ব্যয় ধরা হয় ৫৩ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ৭শ’ ৩৪ টাকার টাকা। বাজেট ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মেয়র বলেন, অাধুনিক কালকিনি পৌরসভা গড়তে বাজেটে আমরা জনগণের স্বপ্ন বাস্তবায়নে রূপ দেওয়া এবং জনগণকে আরও বলিষ্ঠ সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছি।

    বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব বাবুল চন্দ্র দাস, সহকারী পৌর প্রকৌশলী রাকিব হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা রণজিৎ কুমার সরকার , প্যানেল মেয়র মো.নাসির উদ্দিন শিকদার, পৌরসভার কাউন্সিলর অলিল হাওলাদার, কাউন্সিলর মেজবাহুল হক,

    কাউন্সিলর ইউনুস আলী হাওলাদার, কাউন্সিলর আসাদুজ্জামান তালুকদার লাবু, কাউন্সিলর মো. আনোয়ার ব্যাপারী, কাউন্সিলর তারিকুজ্জামান সুরুজ সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাশিদা বেগম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাজরিন ইরানসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winnit Casino – Quick‑Hit Slots voor Directe Spanning

    Winnit Casino is de go‑to plek voor spelers die verlangen naar snelle, energieke gaming-momenten. Of je nu in de...