More

    দুমকীতে ৬ সন্তানের জননীর আত্ম*হত্যা

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর দুমকীতে গলায় ফাঁস লাগিয়ে আম গাছে ডালে ঝুলে আত্মহত্যা করেছেন ৬ সন্তানের জননী হাসিনা বেগম নামের ষাটোর্ধ এক বৃদ্ধা। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বুধবার ভোর ৫টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।নিহত হাসিনা বেগম দুমকী গ্রামের মৃত. মহসিন খানের স্ত্রী।

    সূত্র জানায়,উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মহসীন খান মারা যাওয়ার পরে তার স্ত্রী হাসিনা বেগম ব্রেন স্ট্রোক করে ভারসাম্য হারিয়ে ফেলেন। প্রত্যক্ষদর্শী প্রতিবেশী কামাল হোসেন বলেন, ঘটনার দিন খুব ভোরে আমি বাড়ির পেছনে ক্ষেতে গরু চড়াতে গিয়ে আম গাছে কিছু একটা ঝুলতে দেখে চিৎকার দেই।

    পরে বাড়ির লোকজন এসে নিহত অবস্থায় হাসিনা বেগমকে এবং আম গাছের গোড়া থেকে একটি টর্চ লাইট, একটি বেতের লাঠি ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়।

    নিহতের জামাতা মো. আল আমিন জানান, তার বাসায় বেড়াতে গিয়েও তার শ্বাশুড়ি অসংলগ্ন কথাবার্তা ও আচরন করতেন। নিহতের ডায়বেটিস, প্রেসার, স্ট্রোক জনিত জ্বালা যন্ত্রণাসহ মানসিক ভারসাম্যহীন ছিল উল্লেখ করে অপর এক প্রতিবেশি মো. হাসান বলেন, তার ছেলে, ছেলের বৌ এবং মেয়েরা কেউ কাছে ছিল না বিধায় মানসিক যন্ত্রণা কাজ করছে। ফলে এ ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা করেন তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spinbitapp Neteller Deposit, Withdraw, and Fees

    ContentsIntroducing Spinbitapp and NetellerHow to Make a Neteller Deposit at SpinbitappWithdrawing Your Winnings to NetellerFees, Limits, and Important ConsiderationsTroubleshooting...