More

    নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

    অবশ্যই পরুন

    সুপার এইটের সমীকরণ মেলাতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিসেন্টে বৃহস্পতিবার (১৩ জুন) রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। এই ম্যাচে টাইগারদের একাদশ কেমন হবে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

    যুক্তরাষ্ট্র পর্ব শেষ করে এবার টাইগারদের মিশন ওয়েস্ট ইন্ডিজে। তাই কন্ডিশন বিবেচনাই দলে পরিবর্তন আশাটাই স্বাভাবিক।

    বাংলাদেশের ম্যাচ ভেন্যু সেন্ট ভিসেন্ট দলের তরুণদের জন্য নতুন হলেও সাকিব-মাহমুদউল্লাহর জন্য খুবই পরিচিত। কারণ, সেখানে জাতীয় দলের ম্যাচ ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন এই দুই ক্রিকেটার।

    সেন্ট ভিসেন্টের উইকেট অনেকটাই স্পিন সহায়ক। তাই একাদশ সাজানোর ক্ষেত্রে এ বিষয়কে গুরুত্ব দিতে হবে। সে ক্ষেত্রে দলে এক জন বাড়তি স্পিনার নিয়ে নামতে পারে টাইগাররা। যেখানে সবার থেকে এগিয়ে শেখ মাহেদী। নতুন বলে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটটাও চালাতে পারেন এই অলরাউন্ডার।

    এই ম্যাচে জায়গা হারাতে পারেন জাকের আলী অনিক। কারণ, দক্ষিণ আফ্রিকার ম্যাচে দলকে জেতাতে পারেননি। তাই মাহেদীর জন্য জায়গা করতে বাদ দেওয়া হতে পারে এই উইকেটরক্ষক ব্যাটারকে।

    এদিকে ইনজুরি কাটিয়ে পুরোদমে বোলিং করছেন শরিফুল। ডাচদের বিপক্ষে দেখা যেতে পারে এই বাঁহাতি পেসারকে। সে ক্ষেত্রে কঠিন পরীক্ষা দিতে হবে টিম ম্যানেজমেন্টকে। কারণ, দলের তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব দুর্দান্ত ফর্মে রয়েছেন।

    তাই কাকে বাদ দিয়ে শরিফুলকে দলে নেওয়া হবে এটাও একটা বড় প্রশ্ন। তবে সে ক্ষেত্রে তানজিম সাকিবের দিকে চোখ থাকবে সবার। কারণ, মোস্তাফিজ-তাসকিন কোচ অধিনায়কের অটোচয়েজ। এদিকে প্রোটিয়াদের বিপক্ষে তিন উইকেট নিয়ে দলকে এগিয়ে দিয়েছিলেন সাকিবও।

    তাই নেদারল্যান্ডস ম্যাচে বোলিং লাইনের পরিবর্তনটা কি হতে যাচ্ছে এটাই দেখা বিষয়। বাকি জায়গাগুলো অপরিবর্তিত থাকবে।

    বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান/ শরিফুল ইসলাম।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spinbitapp Neteller Deposit, Withdraw, and Fees

    ContentsIntroducing Spinbitapp and NetellerHow to Make a Neteller Deposit at SpinbitappWithdrawing Your Winnings to NetellerFees, Limits, and Important ConsiderationsTroubleshooting...