More

    কুয়াকাটায় এবার ভেসে এলো ১০ ফুট লম্বা মৃত ডলফিন

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সৈকতে সাগরের জোয়ারে ভেসে এসেছে ১০ ফুট লম্বা একটি মৃত ডলফিন। শুক্রবার সকালের জোয়ারে কুয়াকাটার পূর্ব দিকের সৈকতের বালুচরে বোটলনোজ প্রজাতির ডলফিন টি আটকা পড়ে।

    কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, ডলফিন টির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দুই থেকে তিন দিন আগে এটি মারা গেছে বলে ধারণা করছেন। শুক্রবার সকালের জোয়ারে উত্তাল সাগরের ঢেউয়ের তোড়ে ডলফিন টি সৈকতে ভেসে আসে। তাদের সংগঠনের সদস্য জনি আলমগীর প্রথমে ডলফিন টি দেখতে পায়।

    তাৎক্ষণিক ডলফিন রক্ষা কমিটির সদস্য ও মহিপুর বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন। মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ডলফিন ভেসে আসার খবর পেয়ে আমাদের বন কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এটি উদ্ধারের পর নমুনা সংগ্রহের পর মাটি চাপা দেয়া হবে।

    এরআগে বৃহস্পতিবার বিকালে কলাপাড়ার আন্ধারমানিক নদীর মোহনার একটি খাল থেকে ৬ ফুট লম্বা জীবিত একটি বোটলনোজ প্রজাতির ডলফিন উদ্ধার করে অ্যানিমাল লাভারস সংগঠনের সদস্যরা।

    পরে সেটি কুয়াকাটায় সমুদ্রে অবমুক্ত করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    While going to the when you look at the-individual area in Atlantic Urban area, you’ll be able to put from the crate

    But if you have fun with crypto entirely - and that i manage on crypto-amicable gambling enterprises - Wild...