More

    কালকিনিতে কৃষকের বাড়িতে দফায়-দফায় বোমা হামলার অভিযোগ

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মোঃ হাচেন হাওলাদার (৫৮) নামে এক কৃষকের বসত বাড়িতে দিনব্যাপী দফায়-দফায় বোমা হামলা চালিয়েছে প্রতিপক্ষ।

    এতে করে মহিলাসহ ৩জন আহত হয়েছে। আহতদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ হামলার ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আজ রোববার সকাল থেকে এ হামলার ঘটনা ঘটে।

    এদিকে রোববার বিকালে বোমা হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে স্থানীয় এলাকাবাসী। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারেরচর গ্রামের কাজী বংশের সাথে শিকারমঙ্গল এলাকার মৃধাকান্দি গ্রামের হাওলাদার বংশের দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্ধ চলে আসছে।

    এর জের ধরে কালাই সরদারের চর গ্রামের আপাংকাজীর নেতৃত্বে কামাল কাজী, সুমন তালুকদার, আমিনুল তালুকদার ও জামাল কাজীসহ তাদের দলবল নিয়ে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে রোববার সকালে মৃধাকান্দি গ্রামের কৃষক হাচেন হাওলাদারের বসতবাড়িতে পরিকল্পিতভাবে দফায়-দফায় বোমা হামলা চালিয়েছে। এতে করে ওই বাড়ির তিন মহিলা আহত হয়েছে।

    অপরদিকে এ হামলার ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। ভুক্তভোগী কৃষক হাচেন হাওলাদার বলেন,আপাং কাজীর নেতৃত্বে তাদের দলবল নিয়ে আমাদের বসত বাড়িতে বিনা অপরাধে অতর্কিতভাবে প্রায় ৫ শতাধিক বোমা হামলা চালানো হয়েছে। আমরা তার বিচার চাই।

    এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত আপাং কাজীকে এলাকায় পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল-মামুন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত আছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Calendrier des Promotions Stake Live Casino

    Sommaire1. Comprendre la Structure du Calendrier des Promotions2. Comment S'inscrire et Réclamer une Offre3. Conditions de Mise (Wagering) et...