More

    পটুয়াখালীতে ঈদের রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

    অবশ্যই পরুন

    ঈদের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারটি নিঃস্ব প্রায়। সব হারিয়ে পরিবারটির ঈদের আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে। গভীর রাতে রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    সোমবার রাত সাড়ে ৩টায় পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালি গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নেতার নাম বাচ্চু হাওলাদার, তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়াও তিনি সাবেক ইউপি সদস্য।

    অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ফাইটাররা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। খবর পেয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম এসকান্দার হাওলাদারের ওই বাড়িতে তার ছেলে মাসুদ হাওলাদার বসবাস করে আসছিল। রাতে বাড়ির লোকজন ও প্রতিবেশীদের খাওয়া শেষে একটার পরে ঘুমাতে যায় ঘরের লোকজন।

    রাত সাড়ে ৩টায় আগুনের ধোঁয়ার গন্ধে ঘুম ভেঙে যায় মাসুদ হাওলাদারের স্ত্রী তাসলিমা বেগমের। তাসলিমা বেগম জানান, ধোঁয়ার গন্ধে ঘুম ভেঙে গেলে চিৎকার করে সবাইকে উঠায়। এ সময় দ্রুত সবাই এক কাপড়ে ঘর থেকে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে আগুন বসত ঘরে ছড়িয়ে পড়ে এবং গ্যাস সিলিন্ডারের কারণে আগুনের তীব্রতা বাড়ে এবং সম্পূর্ণ ঘর পুড়ে যায়।

    পরিবারের মেজ ছেলে আ.লীগ নেতা বাচ্চু হাওলাদার জানান, রাতে খাবার শেষে বাড়ি থেকে দুমকি উপজেলা সদরের বাসায় ফেরেন। ভোররাতে আগুনের খবর পেয়ে বাড়ি এসে দেখতে পান সবকিছু পুড়ে গেছে। মালামাল ছাড়াও ঘরে থাকা ১৫ মণ মুগডাল, ১০ মণ চালও পুড়ে যায়।

    শ্রীরামপুরের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে দুমকির উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ সাংবাদিকদের বলেন, আমরা যা ধারণা করেছিলাম এখানে আগুনের ভয়াবহতা তার চেয়েও বেশি ছিল।

    আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা সম্ভব সর্বাত্মক দেওয়ার চেষ্টা করব। এদিকে বিকেলে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করার কথা রয়েছে স্থানীয় সংসদ সদস্য জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spinbitapp Neteller Deposit, Withdraw, and Fees

    ContentsIntroducing Spinbitapp and NetellerHow to Make a Neteller Deposit at SpinbitappWithdrawing Your Winnings to NetellerFees, Limits, and Important ConsiderationsTroubleshooting...