More

    বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শক্তি বাড়লো অস্ট্রেলিয়ার

    অবশ্যই পরুন

    বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন মিচেল মার্শ। টাইগারদের বিপক্ষে পুরোপুরি ফিট অলরাউন্ডারকেই পাচ্ছে অস্ট্রেলিয়া। আইপিএলে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। চোটের কারণে চলতি বিশ্বকাপে শুধু ব্যাটিং করতে দেখা গিয়েছিল অজি অলরাউন্ডারকে। এই মুহূর্তে বোলিং করতেও আর বাধা নেই অস্ট্রেলিয়া অধিনায়কের। বাংলাদেশের বিপক্ষে সুপার এইটের ম্যাচ থেকেই বোলিংয়ে ফিরতে প্রস্তুত অজি পেসার।

    ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমে মার্শ নিজেই জানিয়েছেন এই খবর। আইপিএলের শুরুর দিকে গত এপ্রিলে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটে লম্বা সময়ের জন্য ছিটকে যান মার্শ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই মাঠে ফেরেন তিনি। তবে প্রথম রাউন্ডে বোলিং করার অবস্থায় ছিলেন না ৩২ বছর বয়সী অলরাউন্ডার। সুপার এইট শুরুর আগেই মার্শ পেয়েছেন সুখবর।

    ব্যাটিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে বোলিং করার সবুজ সংকেতও দেওয়া হয়েছে তাকে। সংবাদমাধ্যমে তিনি জানান, বাড়তি সতর্কতা অবলম্বন করায়ই মূলত বোলিংয়ে ফিরতে কিছুটা সময় বেশি লেগেছে।
    মার্শ বলেন, “আমি বোলিংয়ের জন্য তৈরি থাকবো। তবে আমাদের যে লাইন-আপ, তাতে আমার মনে হয় না আমাকে বোলিং করতে হবে। তবে এই সংস্করণে বিকল্প থাকা খুবই জরুরি। আমরা ভাগ্যবান যে আমাদের অনেকগুলো বিকল্প আছে।”

    মার্শের বোলিং না করার দিনগুলোতেও বোলার সংকটে পড়তে হয়নি অস্ট্রেলিয়াকে। নিয়মিত বোলারদের সঙ্গে দলের প্রয়োজনে হাত ঘুরিয়ে অবদান রেখেছেন আরেক পেস অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। স্পিনে গ্লেন ম্যাক্সওয়েলও বোলিং করেছেন নিয়মিত। স্কটল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে সুপার এইটের সম্ভাব্য কন্ডিশন মাথায় রেখে ১২ ওভার স্পিন করায় অস্ট্রেলিয়া। সেদিন বিশ্রামে ছিলেন জশ হ্যাজলউড, প্যাট কামিন্সরা। এখন বাংলাদেশ ম্যাচের আগে নিজের বোলিংয়ে ফেরা তাদের পেস বিভাগকে আরও সমৃদ্ধ করবে মনে করেন মার্শ। অজি অধিনায়ক বলেন, “শারীরিক দিক থেকে ভালো অনুভব করছি। বোলিং থেকে বিরতি পাওয়া সবসময়ই ভালো। আমি প্রায়ই এটি নিয়ে মজা করি। তবে আমি আর স্টয়নিস নিয়মিতই নিজেদেরকে অলরাউন্ডার হিসেবে ধরে কথা বলি। আমরা খেলায় সম্পৃক্ত থাকতে ভালোবাসি।”
    অ্যান্টিগায় বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টায় শুরু হবে টাইগারদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Inele putin dificil dar este inspre binele tau a merge cu jocul responsabil

    Verifica frecvent parte din de promo?ii sa gaseasca cele va primi noi Oferte acum Unele dintre acestea ofera ?ansa din...