More

    টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

    অবশ্যই পরুন

    ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাংলাদেশ-ভারতের ম্যাচে যথাসময়েই টস সম্পন্ন হয়েছে। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাই আগে বোলিং করবে সাকিব-মুস্তাফিজরা। 

    আগের ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিনের জায়গায় একাদশে ফিরেছেন জাকের আলী অনিক।

    বাংলাদেশ-ভারতের মধ্যকার সুপার এইটের ম্যাচটি রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে। বাংলাদেশ ম্যাচটি জিতে গেলে সেমিফাইনালে উন্নীত হওয়ার রেসে থাকবে। হেরে গেলে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হবে টাইগার বাহিনীকে। গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে উন্নীত হয় বাংলাদেশ। টি২০ বিশ্বকাপে এটাই বাংলাদেশের সেরা সাফল্য।

    কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, সুপার এইটে জয় পেলে সেটা হবে বোনাস। আজ তারা বোনাসের খোঁজে ভারতের মুখোমুখি হবে। শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ প্রথম ম্যাচ হারলেও ভারত প্রথম ম্যাচ জিতেছে আফগানিস্তানের বিপক্ষে। ভারত আজ জিতে গেলে সেমিফাইনাল নিশ্চিত হবে। তবে তাদের পার্টি ভন্ডুল করতে লড়বে বাংলাদেশ।

    বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, জাকের আলি অনিক, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...