More

    কলাপাড়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ধরা পড়ল রাসেলস ভাইপার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের নলাপাড়া গ্রামের প্রবাসী মো. আবদুল বারেকের বাড়ির জালে আটকা পড়েছে রাসেলস ভাইপার‍ সাপ। এটির দৈর্ঘ্য ৫ ফুটের মতো।

    মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন সাপটিকে জালে আটক অবস্থায় দেখতে পায়। এ সময় সাপটিকে এক নজর দেখতে ভিড় জমায় ওই এলাকার উৎসুক জনতা। তবে সাপটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।

    বাড়ির বাসিন্দা আব্দুল জলিল বলেন, ‘বাড়ি থেকে রাস্তায় ওঠার পথে রাতের যে কোনো সময় আটকা পড়ে সাপটি। সকালে আমরা দেখতে পাই। পরে খবরটি ছড়িয়ে পড়লে অনেক লোক এক নজর দেখতে ভিড় জমান। সাপটি এখনও জীবিত আছে। আমরা এটাকে আঘাত করিনি।

    অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে। তারা এসে সাপটি নিয়ে যাবে।’ সাপ দেখতে আসা রাসেল বলেন, ‘ প্রথমবারের মতো রাসেলস ভাইপার সাপ দেখলাম। এর আগে ইউটিউব এবং ফেসবুকে এই সাপের ছবি দেখেছি। এটি একটি বিষাক্ত সাপ।

    ’ অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বায়জিদ মুন্সী বলেন, ‘আমাদের একটি টিম ঘটনাস্থল যাচ্ছে। সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগে হস্তান্তর করা হবে।’ বায়জিদ মুন্সী আরও বলেন, ‘সবাইকে সাপ দেখে আতঙ্কিত না হয়ে আমাদের খবর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সর্পদংশনের শিকার হলে নিকটস্থ সরকারি হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হলো৷

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Chronologie de Résolution des Réclamations Bikloo

    SommaireÉtape 1 : Identifier la Nature du Problème et Contacter le SupportÉtape 2 : Comprendre le Processus de Traitement...