More

    পাথরঘাটায় নিষিদ্ধ পিরানহা বিক্রি, জনমনে আতঙ্ক

    অবশ্যই পরুন

    বরগুনার পাথরঘাটায় বাজারে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ। হিংস্র স্বভাবের এ পিরানহা সোমবার দুপুরের দিকে পাথরঘাটা বাজারে বিক্রির জন্য আনা মাত্রই সাংবাদিকদের উপস্থিতিতে সটকে পড়ে বিক্রেতা। দীর্ঘ বছর পর পিরানহা বিক্রি করায় নতুন করে জনমতে আতঙ্ক শুরু হয়েছে।

    জানা গেছে, পাথরঘাটা পুর্ব মাথা মাছ বাজার ও কাঁঠালতলী বাজারে প্রকাশ্যে বিক্রি হতে দেখা গেছে নিষিদ্ধ পিরানহা। এই মাছগুলো দেখতে রূপচাঁদা মাছের মত হওয়ায় অনেকেই কিনে নিয়ে যাচ্ছে। কিছু মৎস্য আড়তদাররা অধিক টাকা লাভের আশায় বিক্রি করছে এই পিরানহা। মাছ বাজারে গিয়ে দেখা গেছে, মোস্তফা নামে এক ব্যবসায়ী টলসেডে তিনটি পিরানহা বিক্রি করছে। তাকে জিজ্ঞাসা করা মাত্রই পাশের আরেকজন মাছ ব্যবসায়ীকে দেখিয়ে দেয়।

    মানুষ খেকো এ মাছ পিরানহা বা রাসে নামে পরিচিত। একটি দেখতে অবিকল রূপচাঁদা মাছের মত। ২০০৮ সালে বাংলাদেশ সরকার পিরানহা মাছের চাষ, বিক্রি ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞা আরোপের পর দীর্ঘ বছর পাথরঘাটায় হঠাৎ বাজারে আসায় জনমনে আতঙ্ক শুরু হয়েছে।

    পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, পিরানহা আইন অনুযায়ী চাষ, বিক্রি, সরবরাহ সম্পুর্ণ বেআইনী। আমরা খবর শুনেই তল্লাশি চালিয়েছি। পরবর্তীতে আমরা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...