More

    কলাপাড়ায় রাইসমিল পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি দাবি

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে একটি রাইসমিল পুড়ে গেছে। কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

    মঙ্গলবার (২৫ জুন) কলাপাড়া সাপ্তাহিক হাট বাজারে রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের আন্ধারমানিক নদের তীরের মৌডুবি ট্রলার ঘাট এলাকার সিরাজুল হক মুন্সির ‘তানভির রাইসমিলে’ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় চাল, হলুদ-মরিচের গুঁড়াসহ অন্যান্য সামগ্রী পুড়ে গেছে।

    খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কলাপাড়া থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছেন কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস।

    বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শীরা। তবে এ অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতিসাধন হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Драгон мани: обзор популярного онлайн-казино

    Драгон мани: обзор популярного онлайн-казино Что такое Драгон мани? Драгон мани — это современная игровая платформа, которая быстро завоевала популярность среди...