More

    পাথরঘাটায় আগুনে ৪ দোকান ভস্মীভূত

    অবশ্যই পরুন

    জেলার পাথরঘাটা পৌর শহরের উকিল পট্টিতে অগ্নিকাণ্ডে চারটি দোকান ভস্মীভূত হয়েছে‌। শুক্রবার (২৯ জুন) রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকনুজ্জামান খান, অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন, উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইন ঘটনাস্থলে আসেন।

    পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন বলেন, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে তথ্য পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও কম্পিউটার ফটোকপির চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

    পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনও তদন্ত চলছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...