More

    বরগুনায় ভেসে এলো ৩৫ ফুট লম্বা তিমি

    অবশ্যই পরুন

    বরগুনা প্রতিনিধি : বরগুনায় ভেসে এসেছে ৩৫ ফুট লম্বা বিশাল আকৃতির তিমি।

    সদরের ছোনবুনিয়া বনে গলিতপ্রায় এ তিমির মরদেহ খুঁজে পায় স্থানীয়রা। গভীর সমুদ্রের প্রাণী তিমির মরদেহ ভেসে আসায় এলাকা জুড়েই সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাব অব্যাহত থাকায় উপকূল জুড়েই বইছে ভারি বৃষ্টিপাত। বেড়েছে পানির প্রবাহও।

    এরই মাঝে বরগুনার ৯নং বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়া বনে দেখা মিললো সামুদ্রিক স্তন্যপায়ী তিমির মরদেহের। মাথা ব্যতীত ৩২ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া এ মরদেহ দেখে অবাক স্থানীয়রা। স্থানীয়রা জানান, তিমিটি দেখতে দিনভর এই এলাকায় মানুষের ব্যাপক ভিড় ছিল। ছেলে-বুড়ো সবাই ছুটে আসেন এতো বড় প্রাণীটি একনজর দেখার জন্য। ধারণা করা হচ্ছে, কোনো সামুদ্রিক জাহাজের আঘাত কিংবা রাসায়নিক দ্রব্য খাওয়ায় মারা পড়েছে তিমিটি।

    তিমিটি অপসারণ ও এর মৃত্যুর কারণ অনুসন্ধানে পদক্ষেপ নেওয়ার কথা জানান বনবিভাগ। বরগুনার জেলা বনরক্ষা কর্মকর্তা বায়েজিদ হোসেন বলেন, ‘যেহেতু এ ধরনের তিমি ভেসে আসা স্বাভাবিক ঘটনা নয়। সেজন্য এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কীভাবে তিমিটি মারা যেতে পারে সে বিষয়ে আমরা যথাযথ অনুসন্ধান করব এছাড়া সুষ্ঠুভাবে তিমিটি অপসারণের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

    জানা গেছে , গত কয়েক বছরে উপকূলে ভেসে এসেছে ১৫-১৬টি তিমির মরদেহ। দ্রুতই পদক্ষেপ না নিলে হুমকিতে পড়বে জীববৈচিত্র্য। জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা মো. মহসিন বলেন,

    তিমিটির ভেসে আসার ঘটনার বিষয়টি এরই মধ্যে আমরা ঊর্ধ্বতন বিভাগকে জানিয়েছি। তদন্তের মাধ্যমেই জানা যাবে মৃত্যুর কারণ। জীববৈচিত্র্যে এর কী ধরনের প্রভাব পড়তে পারে তাও তদন্ত সাপেক্ষে জানা যাবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...