More

    পাথরঘাটায় টিউবওয়েল স্থাপনকালে ১ শ্রমিকের মৃত্যু,আহত ৪

    অবশ্যই পরুন

    পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় টিউবওয়েল স্থাপনকালে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

    সোমবার (১ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপধন ৬নং ওয়ার্ডের আজাদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক হলেন মোঃ আরিফ মোল্লা(১৯) কুপধন কামারহাট এলাকার ইউনুস মোল্লা ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী মির্জাগঞ্জের ছিদ্দিকুর রহমানের অধীনে টিউবওয়েল বসানোর কাজ করছিল ০৮ জন শ্রমিক।

    কাজ করার সময় টিউবয়েল স্থাপনার পাইপ ঘটনাক্রমে বাধন খুলে পাইপ পার্শ্ববর্তী বৈদ্যুতিক মেইন লাইনের তারের উপর পড়ে। ঘটনাস্থলে মোহাম্মদ মিলন হাওলাদার(৪২), কাউসার, হাসান হাওলাদার(১৭), শামীম হাওলাদার(২৪), আরিফসহ ৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করলে ঘটনাস্থলেই আরিফ মারা যায়। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করেন।

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বরিশাল ডট নিউজ কে বলেন, দুর্ঘটনার খবর শোনা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। উক্ত ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...