More

    দুমকীতে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

    অবশ্যই পরুন

    ওবায়দুর রহমান, দুমকী উপজেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীর আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর এর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার জনতা কলেজ মোড় থেকে আংগারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে একটি মিছিল শুরু হয়ে থানাব্রিজ, বাজার হয়ে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জসিম উদ্দিন প্রমুখ।

    এ সময় বক্তারা চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি করেন। উল্লেখ্য যে, গত শনিবার রাতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজার বাড়ি থেকে ৩১৮ বস্তা সরকারি চাল জব্দ করে উপজেলা প্রশাসন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...