More

    সিলেট ও সুনামগঞ্জ সহ বন্যা কবলিত মানুষের পাশে রয়েছে সরকার…ত্রাণ প্রতিমন্ত্রী মহিব

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি : সিলেট, সুনামগঞ্জ ও মৌলভিবাজার সহ দেশ বন্যা কবলিত ৫ জেলার জন্য ২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া এর আগে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

    বানভাসি মানুষের সহযোগিতার জন্য সব ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে সরকার। বুধবার বেলা ১১ টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে রিমালে ক্ষতিগ্রস্ত ৫২ জনকে ঢেউটিন ও ক্যান্সারে আক্রান্ত ৫৮ জনকে চেক প্রদান শেষে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালের প্রতিমন্ত্রী মহিববুর রহমান। এসময় তিনি আর বলেন, শুধু বাংলাদেশ নয় দুর্যোগে অন্যান্য দেশের মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়েছে সরকার।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মিজানুর রহমান, জেলা সমাজসেবা কর্মকর্তা শিলা রানী দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইউছুফ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সিমা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির।

    এসময় প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০০ জনকে চেক প্রদান, রেডক্রিসেন্ট সোসাইটির ২৫০ জনকে শুকনা খাবার ও বনবিভাগের সহায়তায় ৩ হাজারটি ফলজ চারা, উপজেলা সমাজসেবা সিএসপিবি প্রকল্প ফেইজ—২ আওতায় ঘূর্ণিঝড় রিমারের প্রভাবে বিপাদাপন্ন ১ শত ৪০ জন শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Garrison Bet Payment Method Reliability Ranking

    ContentsChoosing the Right Payment Method: A Guide for Garrison Bet PlayersTop-Ranked Payment Methods at Garrison Bet CasinoThe KYC Verification...