More

    কলাপাড়ায় ৯ হাজার ৮৯০ কৃষককে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ৯ হাজার ৮৯০ ক্ষুদ্র ও প্রন্তিক কৃষককে সরকারি কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার শেষ বিকালে উপজেলা কৃষি অফিস কার্যালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কমকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা ,প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবির প্রমুখ।



    কলাপাড়া উপজেলা কৃষি কমকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন বরিশাল ডট নিউজ কে জানান, রিমালে ক্ষতিগ্রস্থ উপজেলার ১২ টি ইউনিয়নের ৯ হাজার ৮’শ ৯০ জন কৃষককে ৫ কেজি করে বীজ ধান ও ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিনামূল্যে দেয়া হয়েছে। এতে সরকারের খরচ হয়েছে ৮৫ লাখ টাকা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...