More

    কামড় খাওয়ার পর ‘রাসেল ভাইপার’ নিয়ে হাসপাতালে কৃষক

    অবশ্যই পরুন

    বিষধর রাসেল ভাইপার সাপসহ চিকিৎসা নিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এসেছেন পাবনার এক কৃষক। কামড় খাওয়ার পর সাপটিকে মেরে সঙ্গেই নিয়ে আসেন তিনি।

    শুক্রবার (৫ জুলাই) সকালে ওই সাপের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে গেলে তাকে ভর্তি করে নেওয়া হয়। তিনি এখন চিকিৎসাধীন। রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক (ইএমও) ডা. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রাসেল ভাইপার সাপে কাটা ওই কৃষকের নাম মো. রুবেল (২৬)।



    তার গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার কৈকুন্না গ্রামে। তিনি ওই গ্রামের জিনাত আলির ছেলে। আহত রুবেল জানান, শুক্রবার (৫ জুলাই) সকালে নিজ এলাকার কলা বাগানে কাজ করার সময় তাকে রাসেল ভাইপার সাপ কামড় দেয়। এরপরই তিনি সাপটিকে মেরে ফেলেন।

    পরে সেটিকে প্লাস্টিকের বস্তায় ভরে নিয়ে রামেক হাসপাতালে আসেন। তিনি এখন চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিল্লাল হোসেন বলেন, রাসেল ভাইপার সাপ কামড়ালে কিছুটা অসুস্থ হয়ে পড়েন রুবেল।

    এরপর রামেক হাসপাতালের জরুরি বিভাগে আসলে তাকে চিকিৎসার জন্য দ্রুত ১৬নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেওয়া হয়। তাকে এখন সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে, গত ৩০ মে রাজশাহীর চারঘাটে ধান কাটতে গিয়ে রাসেল ভাইপারের কামড়ে গুরুতর অসুস্থ হন কৃষক হেফজুল ইসলাম (৪৫)।

    এরপর ওই কৃষক নিজেই সাপটিকে মেরে ফেলেন এবং বস্তাবন্দি করে নিজেই রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের সামনে এসে হাজির হন। পরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্বাবধানে থেকে তিনি পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Ontdek de Spannende Wereld van Online Casino Games

    ContentDe opkomst van online casino'sPopulaire casino games onlineStrategieën voor verantwoord gokken De online gokwereld heeft de afgelopen jaren een explosieve...