More

    সামুদ্রিক মাছ আহরণে অবৈধ ট্রল ডোর উইন্ড মেশিন ফিশিং বোট, অবৈধ জাল, সামুদ্রিক মাছসহ আটক -১৫

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর গলাচিপায় তেতুলিয়া নদী সামুদ্রিক মাছ আহরণে অবৈধ ট্রল ডোর উইন্ড মেশিন ফিশিং বোট, অবৈধ জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১৫ জেলেকে আটক করেছে চর মোন্তাজ ফাঁড়ির নৌ-পুলিশ।

    জানা গেছে, (৫ আগষ্ট) মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১০ টার সময় চরবিশ্বাস ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে গলাচিপা ও রাঙ্গাবালী মৎস্য অফিসের যৌথ অভিযানে এমভি মায়ের আশীর্বাদ নামের একটি ফিশিং বোট যার মূল্য ১৫ লাখ ৯০ হাজার, ফিশিং বোটের মেশিন ৪১৭ এইচপি যার মূল্য ৫ লাখ, ৬ টি ট্রয়নেট যার মূল্য ৪ লাখ ৫০ হাজার, ৪০ টি লাল সূতার জাল যার মূল্য ৪ লাখ, ১ শত ২০ মন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ যার মূল্য ২ লাখ ৫০ হাজার ও ৫ ব্যারেল ডিজেল যার মূল্য ১ লাখ ১০ হাজারসহ সর্বমোট ৩৩ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।

    গ্রেফতারকৃতরা হলো, মোঃ হান্নান (৩২), মোঃ মোস্তফা (৪০), মোঃ সালাউদ্দিন (৩৫), মোঃ আকবর (৩৩), মোঃ সুজন মাধবর (৪০), মোঃ বেল্লাল (৩৬), আবুল কালাম (৫০), আব্বাস (৩০), সুমন মোল্লা (২৬), জাহাঙ্গীর আলম (৫৫), মোঃ মিরাজ (২৬), মোঃ নুরনবী (২৯), আব্দুল মালেক (৫০), আক্তার আলী (২২) ও মোঃ ইয়াছিন (৫০)।

    গ্রেফতারকৃত সবাই ভোলা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বাদী হয়ে সামুদ্রিক মৎস্য আইন ২০২০ এর ২৮/৫১ ধারায় গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন।

    এ বিষয়ে তিনি জানান, সামুদ্রিক মাছ আহরণে আইন মেনে জেলেদের মাছ আহরণ করতে হবে। যারা আইন অমান্য করে অবৈধভাবে মাছ আহরণ করে দেশের মৎস্য সম্পদ ধ্বংস করবে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beste Verbunden Casinos 2026 10+ Top seriöse Spielsaal Seiten

    Had been zählt ist und bleibt, so folgende sichere Spieleumgebung gegenwärtig ist ferner alle Abläufe periodisch überprüft und technisch...