More

    সেতু নির্মাণ প্রকল্পের সুপারভাইজারের রহস্যজনক মৃত্যু

    অবশ্যই পরুন

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় কর্তৃক দুমকীর নলুয়া- বাহেরচর সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের (সিসিডিবির) সুপারভাইজার মো: সেলিম শেখ (৫৫) রহস্যজনক মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১০টায় দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। অত্র প্রকল্পের সার্ভেয়ার আব্দুল্লাহ আল হুসাইন ফাহাদ বলেন, রাতে একত্রে খাওয়া-দাওয়া শেষে অফিসের একটি রুমে সুপারভাইজার সাহেব ঘুমের জন্য চলে যায়, সকালে তার কোন সাড়াশব্দ না পেয়ে রুমে গিয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

    সেলিম শেখের বাড়ি বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আলাউদ্দিন শেখের পুত্র।

    দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বরিশাল নিউজ কে জানান , মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করেছি এবং তার পরিবারের কাছে খবর পৌঁছানো হয়েছে, তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Как инновации способствуют находить соратников

    Как разработки помогают обнаруживать единомышленников Современные инновации фундаментально трансформировали формы взаимодействия между индивидами, создав беспрецедентные перспективы для поиска тех, кто...