More

    দেশ যখন অন্ধকারে তলিয়ে যাচ্ছিলো তখনই জিয়াউর রহমান হাল ধরেছিলেন- এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী

    অবশ্যই পরুন

    ওবায়দুর রহমান, সংবাদদাতা,দুমকী,পটুয়াখালী:- দেশ যখন অসহায় হয়ে অন্ধকারে ডুবে তলিয়ে যাচ্ছিলো তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাল ধরেছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে শেখ মুজিব আটক হওয়ার পরে আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তান চলে যায়। তখন মেজর জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

    নিজ হাতে অস্র ধরে যুদ্ধ করেছিলেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন। দুমকীতে এক মত বিনিময়ে সভায় কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব)আলতাব হোসেন চৌধুরী একথা বলেন।

    মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১২ টায় দুমকী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মতিউর রহমান দিপুর সঞ্চালনায় তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতের সাহায্যে দেশের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে।

    ফলে ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আগামী সংসদ নির্বাচনের জন্য আমাদের কাজ করতে হবে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান,জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, নারী ও শিশু অধিকার ফোরাম পটুয়াখালী জেলার সভানেত্রী জেসমিন জাফর , পটুয়াখালী জেলা যুবদলের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রুমি প্রমুখ।

    এ সময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ নুরুল আমিন,সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ প্রিন্স শরীফ,মোঃ আমিরুল ইসলাম রয়েল, দুমকী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, জাকির আলম মিলন, সাইদুর রহমান খান,মাইনুল হাসান,আহসান ফারুক, সাখাওয়াত হোসেন,

    উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মোর্তজা বিল্লাহ,ওহাব হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজি, যুগ্ম আহ্বায়ক মোঃ আবু তাহের, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমুখ । এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Report on better local casino incentives about 2015

    The champ was provided having a beneficial $eight,one hundred thousand traveling coupon to use to their Mexican travel nevertheless...